ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

মোঃ বাবলু মল্লিক : কালিয়া (নড়াইল)প্রতিনিধি
প্রকাশ : ২১/৯/২০২১ ১০:৩২:২৭ AM

প্রতিদিন কলা খাওয়ার উপকারিতা

কলা এমন একটি ফল যা নিয়ে বিতর্কের শেষ নেই। কলা খেলে ওজন বাড়বে না কমবে, তা নিয়ে নানা জনের নানা মত। কলায় থাকে প্রায় ১২১ ক্যালোরি। সেটিই অধিকাংশের চিন্তার কারণ। 

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে অতিরিক্ত ওজন বা ডায়াবিটিসের সমস্যা না থাকলে রোজ কলা খাওয়া ভালো। কারণ এত কম খরচে এত ধরনের পুষ্টির উপাদান পাওয়া যায় না অন্য কোনো খাবারে।

জেনে নিন প্রতিদিন কলা খেলে যে উপকার হয়

* কলায় অনেক পটাশিয়াম থাকে। তার প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হৃদযন্ত্র সুস্থ থাকে।

* নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও থাকে কলায়। ফলে রোজ কলা খেলে হার্ট যেমন ভাল থাকে, তেমনই ত্বক ও চুলেরও যত্ন হয়।

* এই ফলে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। বিজ্ঞানীদের মতে, ২৫ গ্রাম মতো ফাইবার খেলে হৃদরোগের আশঙ্কা এক ধাক্কায় ৪০ শতাংশ কমে যায়। ফলে কলা খেলে হৃদরোগের ঝুঁকিও কমবে।

* ভিটামিন সি-ও থাকে কলায়। তাতে নানা ধরেনর অসুখের আশঙ্কা কমে।